Search
Close this search box.

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের খোঁজ নিলেন তারেক রহমান

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিবেদক আরিফ সাওনকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে সাওনকে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয় ।

ডা. রফিকুল ইসলাম সাওনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এরপর চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলাপ করেন এবং বিস্তারিত জেনে তারেক রহমানকে অবহিত করেন।

এ সময় ডা. এসএম ইউনুস আলী, ডা. জাহাঙ্গীর হোসেন এবং ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ, আরিফ সাওন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক। গত শনিবার বিকেল ৪ টার দিকে মুহূর্তের মধ্যেই তার ১০৪ জ্বর আসে। পরদিন পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ২৫ নভেম্বর রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার প্লাটিলেট নামে ২১ হাজারে।

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনিরুজ্জামান জানিয়েছেন, এখনো তিনি শঙ্কা মুক্ত নন।