Search
Close this search box.

বিজয়ের মাসে নতুন সিদ্ধান্ত শাওনের

বিজয়ের মাসে নতুন সিদ্ধান্ত শাওনের
ফাইল ছবি
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলদেশ বিজয় অর্জন করে। এই বিজয়ের মাসে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাওন জানান, ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান শেয়ার করবেন। সেই ধারাবাহিকতায় প্রথমদিন সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করেছেন শাওন।

গানটি শেয়ার করে শাওন লিখেছেন, বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব।

এরপর তিনি আরও লেখেন, যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা…।