Search
Close this search box.

বারবার ভুল দরজায় কড়া নেড়েছি: টিমোথি শ্যালামে

টিমোথি শ্যালামে, হলিউডের জনপ্রিয় অভিনেতা। খুব অল্প বয়সেই জনপ্রিয় হয়েছেন এই তারকা। ‘ডুন’ চলচ্চিত্রের দুই কিস্তির জন্য প্রশংসিত হয়েছেন বিশ্বব্যাপী। সম্প্রতি বব ডিলানের বায়োপিকের টিজারে তাকে দেখেও পছন্দ করেছে দর্শক। উইলি ওঙ্কার চরিত্রেও তিনি চমকে দিয়েছিলেন সবাইকে।

কিন্তু এত কিছুর পরেও তিনি নাকি প্রত্যাখ্যাত হয়েছিলেন সিনেমা থেকে! ‘মেইজ রানার’ ও ‘ডাইভারজেন্ট’ থেকে বাদ পড়েছিলেন টিমোথি। মূলত, শারীরিক গড়নের দোহাই দিয়ে তাকে বাদ দেয়া হয় সিনেমা দুটি থেকে।

সম্প্রতি রোলিং স্টোনের সঙ্গে এক সাক্ষাৎকারে টিমোথি জানিয়েছেন নিজের এই সিনেমা থেকে প্রত্যাখ্যান হওয়ার গল্প। এই অভিনেতা বলেছেন, বরাবরই অ্যাকশন সিনেমায় অভিনয় করতে চেয়েছেন তিনি।

এজন্য তিনি শরীরের পরিবর্তন করার চেষ্টাও করেছেন। টিমোথি বলেন, ‘আমি বারবার একই ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। তারা বারবার বলেছেন, আমার শারীরিক গড়ন এ ধারার সিনেমার জন্য উপযুক্ত নয়। এমনকি একবার এক এজেন্ট আমাকে ফোন করে বলেছিলেন আমি যেন আবেদন করা বন্ধ করি, কেননা আমার ওজন বাড়েনি। তারা আমাকে এমন সব সিনেমার জন্য বিবেচনা করবে না।’