Search
Close this search box.

তুলে রাখা পোশাক ব্যবহারের আগে যা জানা জরুরি

অগ্রহায়ণের শীতল আবহাওয়া শহরজুড়ে শীতের আমেজ নিয়ে এসেছে। নতুন শীতের পোশাকের পাশাপাশি অনেকে আলমারিতে তুলে রাখা পুরনো পোশাকও ব্যবহার শুরু করেছেন। তবে পুরনো শীতের পোশাক ব্যবহারের আগে তা উপযুক্তভাবে প্রস্তুত করা জরুরি।

বিশেষ করে শিশুদের পোশাক ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহযোগী অধ্যাপক শিমু লতার দেওয়া কিছু পরামর্শ তুলে ধরেছেন মোনালিসা মেহরিন।

শিশুদের পোশাক প্রস্তুত করার নিয়ম:

  • তুলে রাখা শীতের পোশাক রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
  • কয়েক ঘণ্টা কড়া রোদে রাখলে ভাপসা গন্ধ বা স্যাঁতসেঁতে ভাব দূর হবে এবং জীবাণু মরে যাবে।
  • পোশাকে ধূলিকণা জমে ছোট কীট তৈরি হতে পারে, যা এলার্জি বা হাঁচি-কাশির কারণ হতে পারে। তাই ধুয়ে ইস্ত্রি করে ব্যবহার করাই ভালো।
  • শীতের সময় কয়েক দিন পরপর পোশাক রোদে দেওয়া উচিত।

সোয়েটার পরিষ্কার করার উপায়:

  • নতুন বা পুরনো সোয়েটার ব্যবহারের আগে ধুয়ে নিন।
  • ধোয়ার সময় চার চা চামচ ডিটারজেন্টের সঙ্গে দুই চা চামচ ভিনেগার মিশিয়ে ব্যবহার করুন।
  • শ্যাম্পু দিয়েও ধুতে পারেন, এতে উলের নরম ভাব বজায় থাকে।
  • ধোয়ার পর ভালোভাবে রোদে শুকিয়ে নিন।