Search
Close this search box.

এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচে ভারতকে হারালো বাংলাদেশ

আর মাত্র দুই দিন পর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। এর আগে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ভারতকে ২৭ রানে হারিয়ে জুনিয়র টাইগাররা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তুলতে পারে জুনিয়র টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেছেন আজিজুল হাকিম তামিম। আর ৪০ রান করেছেন দেবাশীষ।জবাবে ৩৯ ওভার ৫ বলে খেলে ১৯০ রানে অলআউট হয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। আমান ৩০ রান করে আউট হলেও একই লড়াই করছিল সিদ্ধার্থ। এই ব্যাটার ৫৬ রানে অপরাজিত থাকলেও হার এড়াতে পারেনি ভারত।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।