প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান মনে করেন, কারণ জুলাই বিদ্রোহে শহীদ আবু সাঈদের সাহসিকতা ও আত্মত্যাগ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে গণ্য করুন’
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রফেসর ড. ইউনূসের সঙ্গে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা দেখা করতে এলে তাঁদের স্বাগত জানান এবং এ কথা বলেন ড. ইউনূস।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদটি আবু সায়েদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
আবু সায়েদের পিতা মোখলেস হোসেন সনদটি গ্রহণ করেন। অনুষ্ঠানে আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আবু সায়েদের বাবা-মায়ের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সরকারের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।